কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ

রেললাইনের ওপরে শুয়ে ট্রেন আটকে রাখেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা 
রেললাইনের ওপরে শুয়ে ট্রেন আটকে রাখেন বিক্ষুব্ধরা। ছবি : কালবেলা 

কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশন সংস্কার, আধুনিকায়নসহ সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে পড়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

জানা গেছে, অবরোধের ফলে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এসে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও প্রথমে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এ স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে তিন বছর ধরে স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এ বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এ আন্দোলন।

তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X