মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে কী কথা হলো কমনওয়েলথ প্রতিনিধি দলের

কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রদিনিধি দল। ছবি : সংগৃহীত
কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রদিনিধি দল। ছবি : সংগৃহীত

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রদিনিধি দল। বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিনিধি দলকে এ অঙ্গীকার করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X