কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগের বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X