কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের বিবৃতি

ইসলামী আন্দোলনের লোগো। কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলনের লোগো। কালবেলা গ্রাফিক্স

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রহসন ও ডামি আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচনের নামে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ দ্বাদশ সংসদ নির্বাচনে অতি স্বল্পসংখ্যক ভোটারের অংশগ্রহণকে দেউলিয়াত্ব প্রকাশ।

চরমোনাই পীর বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে খেল-তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করতেই মরিয়া হয়ে উঠছে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচন ছিল সরকারের ক্ষমতা নবায়নের জন্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাহীন তামাশাপূর্ণ আনুষ্ঠানিকতা মাত্র। একতরফা নির্বাচনে দিনব্যাপী ভোটকেন্দ্রগুলোয় ভোটারের চরম অভাব লক্ষ্য করা গেছে। শিশু ভোটার দিয়ে ভোটদান এবং একাধিক ভোট প্রদান সরকার দলের দেউলিয়াত্বের প্রমাণ।

তিনি বলেন, শত ভয়-ভীতি, প্রলোভন ও সরকারের আহ্বান উপেক্ষা করে ভোট প্রদান না করার মাধ্যমে জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তিনি সরকারকে তামাশা বাদ দিয়ে জনগণের ভাষা বুঝে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। নগণ্য সংখ্যক ভোটকে কারসাজি করে পার্সেন্ট বাড়িয়ে দলবাজ সিইসি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্লজ্জ দলকানা সিইসি তামাশার নির্বাচন করে ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবেন।

মুফতী রেজাউল করীম আরও বলেন, এই প্রহসনমূলক নির্বাচন দেশকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকটে ফেলবে। সুতরাং ডামি নির্বাচনের মাধ্যমে ‘ডামি সরকার’ গঠনের পথে না গিয়ে সরকারের পদত্যাগ করাই হবে আশু সংকট সমাধানের একমাত্র পথ। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তপশিল ঘোষণার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X