কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

আটকের ঘণ্টাখানেক পরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। তিনি বলেন, পুলিশ বলেছে- কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় নেওয়া হয়েছিল। এখন তাকে বাসায় পাঠানো হয়েছে।

এর আগে, বেলা ২টায় সংসদ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল থেকে মঈন খানকে আটক করেছিল পুলিশ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে মিছিল থেকে তাকে আটক করা হয়।

এর আগে দলের ঘোষিত কর্মসূচিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর-মিরপুর-১২ (বাসস্ট্যান্ড) ও উত্তরা-১২নং সেক্টর (কবরস্থানের পাশে) থেকে মিছিল বের করবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ডক্টর আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাড্ডা লিংক রোড, পীরজঙ্গী মাজার, নিউ মার্কেট, দয়াগঞ্জ, যাত্রাবাড়ীতে কালো পতাকা মিছিল করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচির ঘোষণায় জানানো হয়েছিল, যুগপৎ সঙ্গীদের মধ্যে গণতন্ত্র মঞ্চ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব, ১২ দলীয় জোট বিকেল ৩টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংক ও জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৩টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংক, এলডিপি সকাল ১১টায় পল্টন মোড় থেকে এবং গণঅধিকার পরিষদ-নুরুল হক নুর বিকেল ৩টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য বেলা ১১টা ৩০ মিনিটে তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে থেকে ও বাংলাদেশ লেবার পার্টি সকালে ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে, এবি পার্টি বিকেল ৩টায় বিজয় নগর দলীয় অফিস থেকে মিছিল বের করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X