কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাপার কাকরাইল অফিস দখলে নিল রওশনপন্থিরা

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রওশনপন্থি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রওশনপন্থি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থি নেতাকর্মীরা রাজধানীর কাকরাইলের কার্যালয় দখলে নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে দলটির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান।

জানা যায়, প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন নেতাকর্মীরা। এরপর তারা কার্যালয়ে প্রবেশ করে।

কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।

পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের আজ বেহাল অবস্থা। তাদের নেতৃত্বে দলের নেতাকর্মীদের আর আস্থা নাই। প্রয়োজনে তাদের অন্য কোনো পদের দায়িত্ব দেওয়া হবে।

এ বিষয়ে জাপার রওশনপন্থি অংশের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় কালবেলাকে বলেন, আজ সকালে প্রয়াত প্রেসিডেন্টের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর কিছু নেতাকর্মী ভেতরে ঢুকে বৈঠক করেছেন। কাল থেকে আমাদের ধারাবাহিক কার্যক্রম শুরু হচ্ছে, তার আগে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আগামীকাল রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় সমাজের একটি অংশের সমাবেশ রয়েছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্যসচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, পার্টির সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X