কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪০ এএম
অনলাইন সংস্করণ

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথিড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার ফটকের স্টিলের পাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত আরেকটি ককটেল পুলিশ উদ্ধার করেছে।

এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও কালবেলাকে বলেন, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটা গেটের বাইরে। আরেকটা ককটেল গেটের ভেতরে ফাটানোর চেষ্টা করা হয়, কিন্তু ফাটেনি। ঘটনার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তারা এসেছেন। সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।

এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও বোমা হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সে ঘটনার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

ধারাবাহিক এই হামলায় রাজধানীর খ্রিস্টধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X