কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত এখনো বিদেশি শক্তির কাছে ধরনা দিচ্ছে : ইনু 

রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির শোকসভায় অংশ নিয়ে কথা বলেন হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির শোকসভায় অংশ নিয়ে কথা বলেন হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াত এখনো রাষ্ট্রক্ষমতা পুনঃদখলের জন্য বিদেশি শক্তির কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার উৎখাতের অপরাজনীতির চির অবসান হওয়া দরকার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে দলের প্রয়াত নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির শোকসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবিলা করা, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা নির্মূল করা, কোনো অজুহাত না দেখিয়ে যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারেক-কোকোর পাচার করার টাকা ফেরত আনার মতো গত এক দশকে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রোজনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন এবং ওবায়দুর রহমান চুন্নু, শফিকুল ইসলাম দুলাল, শফিয়ার রহমান, সঞ্চিতা সুলতানা কণা, মোখলেছুর রহমান মুকুল, আইয়ূব আলী খান, জাকিরুল হক টিটন, সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X