কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

মইনুল খান। ছবি : সংগৃহীত
মইনুল খান। ছবি : সংগৃহীত

চাকরির মেয়াদ ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

মইনুল খান ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব রয়েছেন। এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে তার নম্বরে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) দিয়েছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের।

মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান।

সেখানে তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথা উল্লেখ করে তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১১

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৪

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৫

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৬

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৭

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৯

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

২০
X