কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে পিঠা উৎসব নিয়ে আ.লীগ নেতা নবীর ব্যাখ্যা

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামের সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত পিঠা উৎসব চলাকালীন একটি চিত্র। ছবি: কালবেলা
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামের সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত পিঠা উৎসব চলাকালীন একটি চিত্র। ছবি: কালবেলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় অনুষ্ঠিত পিঠা উৎসবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণের ব্যাখ্যা দিয়েছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী। তিনি দাবি করেছেন, যথাযথ নিময়কানুন রক্ষা করে দূতাবাসের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্জিনিয়ায় অনুষ্ঠিত অনেকগুলো পিঠা উৎসবে যোগদান করেছেন।

মাহমুদুন নবী বাকী বলেছেন, ভার্জিনিয়ায় একটি সম্মিলিত প্রচেষ্টায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে অনেক বছর যাবত। এই পিঠা উৎসবটি প্রতিবছর মেট্রো ওয়াশিংটনে বাংলাদেশিদের এক বিশাল মিলন মেলা। যেখানে দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই মিলনমেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রবাসের মাটিতে স্বদেশীদের সঙ্গে মেলাবন্ধন তৈরি করা।

মাহমুদুন নবী বাকি আরও বলেছেন, ‘ঢাকা থেকে প্রকাশিত ‘কালবেলা পত্রিকায়’ ফ্রেন্ডস ফ্যামিলি কর্তৃক গত ২৭ জানুয়ারি ভার্জিনিয়ায় আয়োজিত পিঠা উৎসবে বাংলাদেশ দূতাবাসের একটি স্টল দেওয়াকে কেন্দ্র করে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়টি পরিষ্কার করা আমার নৈতিক দায়িত্ব। প্রথমত, একজন ব্যক্তি এই পিঠা উৎসবের আয়োজন করেননি বরং সমষ্টিগতভাবে কয়েকজনের উদ্যোগেই এই উৎসব উদযাপিত হয়ে থাকে। বরাবরের মতো এবারও সেটিই হয়েছে।

তিনি আরও বলেছেন, আয়োজনকারী একজন সম্পর্কে প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, ৩৪ বছর ধরে মেট্রো ওয়াশিংটনে বসবাস করছি, কিন্তু কখনও যে দলের আদর্শে তাকে অভিযুক্ত করা হয়েছে সেটার পক্ষে কাজ করতে দেখিনি। পিঠা উৎসবে দূতাবাস কর্তৃক স্টল দেওয়াকে কেন্দ্র করে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ করে এটিকে বাণিজ্যিকভাবে অংশগ্রহণের যৌক্তিকতার বিষয় তুলে ধরে মন গড়া তথ্য পরিবেশন করা হয়েছে। এ ব্যাপারে আমি যত দূর অবগত হয়েছি সেটি হচ্ছে অর্জিত অর্থ পুরোটাই চ্যারিটিতে প্রদান করা হবে। অতএব ব্যক্তিগত লাভ লোকসানের এখানে কোনো অবকাশ নেই। পিঠা উৎসবে দূতাবাসের অংশগ্রহণের ওপর প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দূতাবাস কর্মকর্তাদের হেয় করা এবং পিঠা উৎসবের বিশাল সফলতায় ঈর্ষান্বিত হয়ে করা হয়েছে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১০

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১১

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১২

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৩

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৪

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৫

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৬

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৭

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৮

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

২০
X