কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৬ দিনের কর্মসূচি ঘোষণা এলডিপির

ছয় দিনের কর্মসূচি ঘোষণা করলেন কর্নেল অলি। ছবি : সংগৃহীত
ছয় দিনের কর্মসূচি ঘোষণা করলেন কর্নেল অলি। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের জন্য ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা ও ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করুন।

উল্লেখ্য, গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিএনপিও একই দাবিতে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির সাথে মিল রেখে একইদিনে অভিন্ন কর্মসূচি দিয়েছে এলডিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X