কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এ বিক্ষোভ টানা ১৩ দিন ধরে চলছে।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহরের অন্তত ৩০০ স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনে রাস্তার মিছিলের পাশাপাশি শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কর্মসূচিও রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেও অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে যুক্ত হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে আহত হয়েছেন। পশ্চিম ইরানের মালেকশাহী শহরেই অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় এসফারায়েন শহরে বিক্ষোভকারীরা এক স্থানীয় কৌঁসুলি ও কয়েকজন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেন, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তিনি কিছু বিক্ষোভকারীকে বিদেশি স্বার্থে কাজ করা দাঙ্গাবাজ বলেও মন্তব্য করেন।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে এই আন্দোলন শুরু হয়। তখন ইরানি মুদ্রা রিয়ালের মান নেমে আসে প্রতি ডলারে প্রায় ১৪ লাখ ৫০ হাজার রিয়াল। প্রায় ৫২ শতাংশ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। শুরুতে ব্যবসায়ীদের ধর্মঘট থাকলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X