কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ১২ দলীয় জোটের উদ্যোগে জোটের শরিক বাংলাদেশ এলডিপির পুরানা পল্টনস্থ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আন্দোলনকে বেগবান করতে এবং আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। নেতৃবৃন্দ বাংলাদেশের অভ্যন্তরীণ ও নির্বাচনের বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং সীমান্তে ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতারা বলেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে।

নেতৃবৃন্দ মনে করেন জনরায়হীন একটি ডামি সরকার বর্তমানে দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট দেশের জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। জোট নেতারা এই অবৈধ ডামি সরকার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সকল রাজবন্দিদের মুক্তি ও অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

১২ দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নোয়াব আলী আব্বাস, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তুমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X