কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের জরুরি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের জরুরি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

নির্বাচন সামনে রেখে শরিক দুটি দল সম্প্রতি সংগঠন বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করলেও ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে এই জোট বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। ১২ দলীয় জোট আছে, জোট থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের এক জরুরি সভায় সর্বসম্মত ও দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করেন নেতারা।

গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তাকে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। এ ছাড়া সোমবার (২২ ডিসেম্বর) নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি।

দুটি দলই ১২ দলীয় জোটের শরিক ছিল। অবশ্য পরে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এমএ বাশারের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি পুনর্গঠন করা হয়।

এমন অবস্থায় করণীয় নির্ধারণে ১২ দলীয় জোট নেতারা জরুরি সভায় মিলিত হন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এমএ বাসার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান। শারীরিক অসুস্থতাজনিত কারণে জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভায় উপস্থিত হতে পারেননি।

সভায় জোট নেতারা বলেন, আমরা বিগত স্বৈরাচারবিরোধী সব আন্দোলন-সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ১২ দলীয় জোটকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।

সভায় দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।

সভায় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা জাকির হোসেন, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X