কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপে মনোনীত হলেন এবি পার্টির ব্যারিস্টার নাসরীন

ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটিং লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এ অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টির সহকারী সদস্য সচিব ও উইমেন উইং-এর কে-অর্ডিনেটর ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পার্টির পক্ষে বলা হয়, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলিকে রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। তিনি এবি পার্টির কূটনৈতিক টিমের সদস্য, একজন নারী আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে মিলি ইতোমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।

এবি পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির এই সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। পার্টির পক্ষে দেশবাসীর কাছে তার সাফল্য কামনায় দোয়া চাওয়া হয়।

আইভিএলপি হচ্ছে ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের সম্পূর্ণ অর্থায়নে একটি প্রিমিয়ার স্কলারশিপ প্রোগ্রাম। যেখানে অংশগ্রহণকারীদের সারা বিশ্ব থেকে নির্বাচন করা হয়। এ বছর বিভিন্ন অঞ্চলের আরও পাঁচজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে ব্যারিস্টার মিলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আইভিএলপি বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্ব বের করে আনার লক্ষ্যে পরিচালিত একটি কর্মসূচি। যারা তাদের নিজ নিজ সমাজের জন্য একটি উল্লেখযোগ্য অবদান ও ভূমিকা রাখেন। এ কর্মসূচিতে সাধারণত রাজনৈতিক নেতা, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী এবং যারা নিজ সম্প্রদায়ের প্রান্তিক অংশের জন্য কাজ করে তাদের প্রাধান্য দেওয়া হয়।

এর আগে ১৭ জানুয়ারি তিন সপ্তাহের এই কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ব্যারিস্টার মিলি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি সেখানে মার্কিন নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের প্রাথমিক নির্বাচনসংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ করবেন। যুক্তরাষ্ট্রের এই আইভিএলপি প্রবর্তনের পর থেকে এতে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডা. মাহাথির মুহাম্মদসহ বিশ্বের অন্যান্য আরও প্রায় ৫০০ জন রাষ্ট্রপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X