সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে সরকার : আলাল

জামালপুর পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
জামালপুর পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার (১০ জুলাই) জামালপুর পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

ক্ষমতাসীনদের সমালোচনা করে আলাল বলেন, আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা সের চাল খাওয়াবে। সে চাল এখন ৭০ টাকা, সেখানে তারা ক্ষমতা দেখাতে পারে না। আরও বলেছিল- ঘরে ঘরে চাকরি দেবে। অথচ ঘরে ঘরে আজ বেকার সৃষ্টি হয়েছে, ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে। আসলে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ক্ষমতা শুধু বিএনপির নেতাকর্মীদের দমনে মিথ্যা ও গায়েবি মামলার ক্ষেত্রে দেখা যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুতের লোডশেডিং বন্ধ কিংবা দুর্নীতি, লুটপাট বন্ধ করার ক্ষেত্রে তাদের ক্ষমতা দেখা যায় না। কারণ, এসবের সঙ্গে তারা নিজেরাই জড়িত।

সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে পারবেন। কিন্তু বিএনপিকে দমন করতে পারবেন না, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদের বিরত রাখা যাবে না।

তিনি নেতাকর্মীসহ জনসাধারণকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত আন্দোলনের ডাক আসছে। সরকারের কাছে অনেক দাবি করেছি, দফা দিয়েছি। সরকার কোনোটাই না মেনে দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। তাই আর কোনো দাবি নেই। এখন দফা একটাই- সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম প্রমুখ।

এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল ও ফরিদুল কবির তালুকদার শামিম জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় হাইকোর্টের ছয় সপ্তাহের আগাম জামিন শেষে জামালপুর জেলা দায়রা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত আগামী ২৩ জুলাই পর্যন্ত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X