কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মেলন সোমবার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন-২০২৪ আগামীকাল সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

রোববার (১০ মার্চ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রুমা আক্তারকে আহ্বায়ক এবং নাসিমা আক্তার কেয়াকে সদস্য সচিব করে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই বছরের ২৩ নভেম্বর কেয়াকে অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহীনুর নার্গিসকে সংগঠনটির সদস্য সচিব করা হয়। একইসঙ্গে নাসিমা আক্তার কেয়াকে কেন্দ্রীয় মহিলা দলের সদস্য করা হয়। পরে দক্ষিণের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের অধীনে ২৪টি থানা রয়েছে। সম্মেলন/কর্মিসভার মাধ্যমে সবগুলো থানাতেই আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে জানান দক্ষিণ মহিলা দলের নেতারা।

জানা গেছে, দক্ষিণের বর্তমান আহ্বায়ক রুমা আক্তার নতুন সভাপতি হচ্ছেন। এটা ইতোমধ্যে চূড়ান্ত। তবে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনুর নার্গিস এবং যুগ্ম আহ্বায়ক হোসনে আরা লিজা ও সালেহা বেগমের সম্ভাবনা বেশি। মহিলা দল সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের পুরোপুরি নিয়ন্ত্রণে। সুতরাং তিনি যাদেরকে চাইবেন তারাই দক্ষিণের নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X