কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা সম্পূর্ণ হারাম’

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশির দিন। শরিয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ ও খুশি উদযাপনে কোনো প্রকার বাধা নেই। তবে ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা সম্পূর্ণ হারাম।

বুধবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে অর্জিত সংযম ও সহমর্মিতার শিক্ষায় সমুজ্জ্বল ঈদুল ফিতর বিশ্ব মুসলিমের কাছে পবিত্র আনন্দের বার্তা নিয়ে সমুপস্থিত। ধনী-গরিবের মধ্যে আনন্দ ভাগাভাগির এক মোক্ষম সুযোগ হচ্ছে ঈদুল ফিতর। আমরা দেশের জনগণসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

কারাবন্দি আলেম মাওলানা মামুনুল হকের ব্যাপারে আমীরে হেফাজত ও মহাসচিব বলেন, অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি, এখনো আমাদের হেফাজত নেতা মাওলানা মামুনুল হক কারাবন্দি হয়ে আছেন। জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নিম্ন আয়ের অসহায় গরিব মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ ও খুশির আমেজ। তাই সেসব দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এবং তাদের দুঃখ-কষ্ট লাঘব করতে সমাজের বিত্তশালী ও সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি।

হেফাজতের শীর্ষ দুই নেতা আরও বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া, তাহারাত ও সহমর্মিতার যেই শিক্ষা আমরা অর্জন করেছি তা আমাদের আগামী এগারো মাস নিজের জীবনে প্রতিফলন করতে হবে। তাহলেই আমরা সফলকাম হবো। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X