কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সুখবর পাচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

সুখবর পাচ্ছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

সুখবর পেতে যাচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শিগগিরই তার দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত পেয়েছেন জাহাঙ্গীর আলম এবং তার মেয়র মা জায়েদা খাতুন। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান দুজন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১০ মিনিটের সাক্ষাৎ হয় মা-ছেলের।

জানা গেছে, গাজীপুরের মেয়র হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে গণভবনে যান জায়েদা খাতুন। সঙ্গে নিয়ে যান ছেলে জাহাঙ্গীরকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রথমে কুশলাদি বিনিময় হয়। অন্যান্য আলাপের মাঝে জাহাঙ্গীরের প্রসঙ্গ তোলেন জায়েদা খাতুন।

এসময় জায়েদা খাতুন বলেন, আমার ছেলেতো আপনার ছেলে (জাহাঙ্গীর)। ‘আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি।’

সূত্র জানায়, জায়েদা খাতুনের এসব কথা বলার সময় জাহাঙ্গীর আলম কেঁদে ফেলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, রাজনীতি থেকে তাকে সরিয়ে দিতে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যেসব অভিযোগ করছে তার আসলে কোনো সত্যতা নেই।

এসময় প্রধানমন্ত্রী জাহাঙ্গীরকে কাঁদতে নিষেধ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যাও সেক্রেটারির সঙ্গে দেখা করো। আমি দেখব।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘আমার মা আমাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তিনিও আমার মা। সন্তান হিসেবে মায়ের কাছে গিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা জানিয়েছি। তিনি বলেছেন, দেখবেন।’

গাজীপুরের মেয়র জায়েদা খাতুন কালবেলাকে বলেন, ‘গাজীপুরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। গাজীপুরের মানুষের জন্য কাজ করতে পরামর্শ দিয়েছেন। উন্নয়নের জন্য তার সহায়তা চেয়েছি। তিনিও সকল সহায়তা করবেন বলে জানিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X