কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : মানবাধিকার কমিশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক এবং ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সমীচীন বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (১৮ জুলাই) কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ দাবি জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, গত ১৭ জুলাই গণমাধ্যমে প্রকাশিত ‘হিরো আলমের ওপর হামলায় চারজন গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদনের প্রতি কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, প্রতিবেদনে বর্ণিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেনের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কমিশন উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মনে করছে যে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক এবং ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সমীচীন।

এ অবস্থায়, সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযোগে বর্ণিত ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X