কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি : আ স ম রব 

জেএসডির সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আ স ম  আবদুর রব। ছবি : কালবেলা
জেএসডির সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আ স ম আবদুর রব। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে।

তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থান এর অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে।

শুক্রবার (১৭ মে) রাজধানীর উত্তরায় আ স ম রবের বাসায় জেএসডির সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে, তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না।

সভায় আরও বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশাররফ হোসেন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোহাম্মদ আমির উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, হুমায়ুন কবির খান মিলন, অধ্যক্ষ আব্দুল মোতালেব, আব্দুল্লাহ আল মামুন, শফিকুর রহমান বাবর, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আবুল কালাম, ফারজানা দিবা, অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, সৈয়দ বিপ্লব আজাদ, অ্যাডভোকেট আনোয়ারুল হক মজুমদার, মোহাম্মদ মোস্তাক, আব্দুল মুত্তালিব মাস্টার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১০

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৩

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৬

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৭

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

২০
X