কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে খুন করা হয় এমপি আনারকে 

যেভাবে খুন করা হয় এমপি আনারকে 
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশটির পুলিশের সূত্রে কলাকাতা২৪ জানায়, গত ১২ মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম। এরপর থেকে আর তার খোঁজ মেলেনি। গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়ে আর ফেরেননি।

এরপর জানা যায়, আনার ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতেই তাকে খুন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটি একজন এক্সাইজ অফিসারের। অনুমান করে পুলিশ বলে, ভাড়া নেওয়া বাড়িতে ডেকে এনে খুন করা হয় তাকে। খুনের দিন এই বাড়িতে মহিলাসহ একাধিক লোকজন ছিলেন। কিন্তু তার রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৪ মে থেকে আনারের ফোন বন্ধ হয়ে যায়। সে সময় তার শেষ মোবাইল লোকেশন মিলেছিল ভারতের বিহারে।

পুলিশ জানিয়েছে, গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয়, তিনি নয়াদিল্লি চলে গেছেন।

আনারকে খুঁজে বের করতে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে কাজ করেছে সে ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১০

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১১

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১২

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৩

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৫

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৬

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৭

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৯

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

২০
X