সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে দেওয়া হলো ৩৫টি অবৈধ দোকান

সাভারে উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা
সাভারে উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি।

এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ওই জমিটি সাভার উপজেলা ভূমি অফিসের জন্য নির্ধারিত ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে ভেকু ব্যবহার করে মোট ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে জমিটি দখলমুক্ত রাখতে সেখানে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মহাসড়ক ও সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে নতুন করে কেউ দখলের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানার পুলিশ সহায়তা করে। স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ হবে এবং সরকারি জমি দখলমুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X