কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে মাউশির কঠোর নিষেধাজ্ঞা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো স্মারকের আলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন। এসব ক্ষেত্রে ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতাও দেখা যাচ্ছে।

এতে আরও বলা হয়, অনেক সময় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠানকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X