কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় কবির সমাধিতে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবির সমাধিতে জাকের পার্টির শ্রদ্ধা। ছবি : কালবেলা
জাতীয় কবির সমাধিতে জাকের পার্টির শ্রদ্ধা। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবির সমাধিতে জাকের পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২৪ মে) সকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা শরিফ পাঠ করে মোনাজাত করা হয়।

এর আগে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সকালে ঢাবির কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে এ শ্রদ্ধা জানায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১০

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১১

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১২

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৩

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৪

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৫

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৬

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৭

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৮

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৯

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

২০
X