কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের লোগো। ছবি : সৌজন্য
খেলাফত মজলিসের লোগো। ছবি : সৌজন্য

সিলেট-সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট ও রংপুর-কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২১ জুন) খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভারি বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় কুড়িগ্রাম, রংপুরসহ উত্তরবঙ্গের বন্যা পরিস্থির অবনতি হচ্ছে। এ অবস্থায় বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দুর্গত মানুষের সাহায্যে সরকারের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

বন্যাকবলিত অঞ্চলে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ ও বরাদ্দের দাবি জানান নেতারা। একইসঙ্গে নেতারা খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ সমাজের সামর্থবানদেরও বন্যাদুর্গত মানুষের সাহায্যে জোরদার ত্রাণ তৎপরতার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X