শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন : খেলাফত মজলিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১১ দলীয় নির্বাচনী সমঝোতা ঘিরে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর শাহজাহানপুরস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে মজলিসে শূরা সদস্যরা ১১ দলীয় সমঝোতা সংক্রান্ত পরিস্থিতি বিশ্লেষণ করে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

অধিবেশনে নেতারা বলেন, জাতির প্রত্যাশা পূরণে ১১ দলীয় ঐক্য অটুট রাখা অপরিহার্য। এই ঐক্য বজায় রাখার স্বার্থেই ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন। ইনসাফ ও সম্মানজনক সমঝোতা ছাড়া ঐক্য দীর্ঘস্থায়ী হতে পারে না বলেও তারা মন্তব্য করেন।

খেলাফত মজলিস নেতারা আরও বলেন, ইসলামি শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা খেলাফত মজলিসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক আসনে একটি ইসলামি দলের প্রার্থী দেওয়ার যে নির্বাচনী সমঝোতা বা ‘ওয়ান বক্স পলিসি’, তা আনুষ্ঠানিকভাবে প্রথম প্রস্তাব করেছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এ প্রস্তাবনা তুলে ধরেন।

নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির প্রথম ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তুলেছিল খেলাফত মজলিস। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অভ্যুত্থান-পরবর্তী সব পক্ষের নেতারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছিলেন।

খেলাফত মজলিস ইতোমধ্যে ইসলামি সমমনা ৫ দল, ৮ দল এবং সর্বশেষ ১১ দলীয় নির্বাচনী সমঝোতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। তবে দুঃখজনকভাবে ১১ দলীয় শরিকদের সঙ্গে সর্বশেষ আলোচনায় খেলাফত মজলিসের অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী ও অঞ্চল নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ পড়ছে, যা শুধু খেলাফত মজলিসের জন্য নয়, পুরো জোটের জন্যও ক্ষতির কারণ হতে পারে বলে নেতারা আশঙ্কা প্রকাশ করেন।

নেতারা জানান, সারা দেশে খেলাফত মজলিসের ৭৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

তারপরও ইসলাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে খেলাফত মজলিস চলমান ১১ দলীয় নির্বাচনী সমঝোতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে বলে জানানো হয়। তবে এই অগ্রযাত্রা হবে ইনসাফ ও সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে। সম্ভাবনাময় ও বিজয়ের বাস্তব সুযোগ রয়েছে— এমন আসনগুলোতে সম্মানজনক সমঝোতার দাবি জানায় খেলাফত মজলিস। একইসঙ্গে প্রতিটি বিভাগে ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে ইনসাফভিত্তিক আসন সমঝোতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, অধ্যাপক একেএম মাহবুব আলমসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X