মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পর্তুগাল করেসপনডেন্ট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে ৫০ হাজার বাংলাদেশি বিজয় দিবস উদযাপন করবেন

পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। আগামী ২৯ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে বিজয় দিবস উদযাপন করা হবে।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) লিসবনে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা জানান, কমিউনিটি নেতা ও উদযাপন কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন। এ সময় পর্তুগালে বাংলাদেশের বিভিন্ন জেলার ১৬টি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রানা তসলিম উদ্দিন জানান, আমরা আশা করি ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয় উৎসবে প্রায় ৫০ হাজার বাংলাদেশির মিলনমেলা হবে। পর্তুগালে অবস্থিত সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সব বাংলাদেশি কমিউনিটি একসঙ্গে এ বিজয় দিবস উদযাপন করবে।

বিজয় উৎসবে সারাদিন কবিতা পাঠ, নাচ, গান ও শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন থাকবে। মেলায় ৪০টির মতো স্টলে বাংলাদেশি মানুষ দেশীয় বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা, হস্তশিল্প ও বাংলাদেশি পণ্যের সমারোহ থাকবে। বিজয় উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রনি হোসাইন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, শহীদ আহমদ (প্রিন্স), শাকির হাসান, এনামুল হক, আফতাব ভূইয়া, আশরাফ, ইকবাল আহমদ কাঞ্চন, শিমুল সরকার, আমিরুল ইসলাম নয়ন, সজিব হোমরায়, সমির দেবনাথ, ছাদিকুর রহমান তালুকদার, ছানি সুমন, হাফিজ আল আসাদ ,চৌধুরী আকবর হোসাইন, শামসুল হক, মাহদি ইসলাম, জহিরুল হক, স্বপনীল নিশান, শাহীন আহমদ, সালাহ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X