মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিমানে ওঠার আগে প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় বিমানে ওঠার আগে প্রবাসীর মৃত্যু হয়। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় বিমানে ওঠার আগে প্রবাসীর মৃত্যু হয়। ছবি : কালবেলা

মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে কুয়ালালামপুর বিমানবন্দরে মৃত্যু হয়েছে মো. হাকমত আলি খান (৪৪) নামে এক প্রবাসী বাংলাদেশির।

শনিবার (১৪ ডিসেম্বর) দেশে ফেরার উদ্দেশে কুয়ালালামপুর বিমানবন্দরে আসেন তিনি। সব প্রক্রিয়া শেষে বিমানে ওঠার আগ মুহূর্তের চেকিংয়ে মৃত্যু হয় তার।

মালয়েশিয়ার স্থানীয় সময় ৩টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইউএস বাংলার-৩১৬ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল ওই প্রবাসীর।

নিহত হাকমত আলি খানের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার সদর রসুলপুরে। তার বাবার নাম মো. ফজলুল হক খান ও মা ফিরোজা খাতুন।

ইউএস বাংলা বিমানের স্টেশন ম্যানেজার মো. আমানুল হক মৃধা পলাশ কালবেলাকে জানান, অন্যান্য যাত্রীর মতো হাকমত আলি খান বোর্ডিং সম্পন্ন করে ইমিগ্রেশন পার হন। এসময় সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। বিমানে ওঠার আগমুহূর্তে সবশেষ চেকিংয়ের গেটে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৪টা ৩৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সেরডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ইউএসবাংলার এ কর্মকর্তা।

এদিকে ট্রাভেল এজেন্সি এনজেডট্রিপ কর্তৃপক্ষ বলছে, ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর অফিসে গিয়ে হাকমত আলি খান নামে ওই প্রবাসীর কুয়ালালামপুর থেকে ঢাকা আসার একটি বিমান টিকিট ক্রয় করেন। তার মৃত্যুর খবর দুঃখজনক উল্লেখ করে মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন এজেন্সি কর্তৃপক্ষ।

নিহত হাকমত আলি খানের মরদেহ দেশে পাঠাতে তার ভিসা প্রদানকারী এজেন্সি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী বৈধ ভিসাধারীর মরদেহ দেশে পাঠানোর দায়দায়িত্ব তার নির্ধারিত এজেন্সির ওপর বর্তায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X