কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : সংগৃহীত
তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : সংগৃহীত

বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে দুপুরে। সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। রীতিমত জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টনের রাস্তা।

বুধবার (২৮ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা। ধীরে ধীরে তাদের সমাগম বাড়তে থাকতে। কিছুক্ষণের মধ্যেই মানুষের ঢল নামে।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এ সমাবেশ। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ সমাবেশ হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।

সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতেই তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। মঞ্চের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

এর আগে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ ও দলীয় অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে চারটি বড় বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সেমিনার ও তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা। সবশেষ চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- যেখানে আজকের তারুণ্যের সমাবেশ চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X