ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ইতালি বিএনপি 

‘অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নাই’

ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইতালির রোম, ভেনিস, মিলান, নাপোলি, ভিছেঞ্জাসহ বিভিন্ন শহরে বিএনপি সমর্থকরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শনিবার (২ সেপ্টেম্বর) ভিছেঞ্জা বিএনপি শাখার উদ্যোগে বিএনপির ঐতিহ্য গৌরব সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় কাজী সাত্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিছেঞ্জা বিএনপির সিনিয়র সহসভাপতি শিকদার মো. কায়েস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা খবির উদ্দিন খন্দকার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মান্না।

রাসেল পাটোয়ারীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি নেতারা ব্যক্তব্য রাখেন।

ভিছেঞ্জা বিএনপির আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতারা বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নাই, আসুন সকল বিভেদ ভুলে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এখন আমাদের একমাত্র কাজ স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলন করা।

এ সময় ভিছেঞ্জা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়াউর রহমানের জন্য দোয়া ও তবারক বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল আল মামুন, যুবদল ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, সংগঠনের সহসভাপতি জাফর আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রিন্স ইমতিয়াজ, সাবেক ছাত্রনেতা কাউসার আহমেদ, সাইফুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মামুন খান, জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর হাজিগঞ্জ শাখার সভাপতি আবু সায়েম, আরিফ হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X