কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মদিনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র কমিউনিটির সিরাত প্রতিযোগিতা

বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা। সৌজন্য ছবি
বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা। সৌজন্য ছবি

হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র কমিউনিটির উদ্যোগে ‘সিরাত উপস্থাপনা প্রতিযোগিতা- ২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মদিনার এক মিলনায়তনে এ সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মদিনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র কমিউনিটির সভাপতি মুনাজ্জির আহমাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইমদাদ উল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনার বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জাহাঙ্গীর আলম।

মদিনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ৭টি গ্রুপ ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুহাম্মদ (সা.)-এর গোটা জীবনীকে বিভিন্ন স্লাইড শোর মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, রাসুল সা. বিশ্বের ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ মহামানব ছিলেন, তাই আল্লাহ তার মর্যাদা, সম্মান সমগ্র পৃথিবীতে সবার উপরে অধিষ্ঠিত করেছেন। তিনি আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ। সুতরাং যে ব্যক্তি এই মহামানবকে সম্মান জানাবে, তার অনুশ্রিত পথ অনুসরণ করে জীবনের প্রতিটি দিক ও বিভাগ রাঙাবে, আল্লাহতায়ালাও ওই ব্যক্তিকে সম্মানিত করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কারি হাফিজ মুয়াজ আহমাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হারুনুর রশীদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার এমাদ উদ্দিন, কমিউনিটি নেতা মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাবীবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহদী বিল্লাহসহ মদিনা কমিউনিটির উপদেষ্টারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X