মোঃ মনিরুজ্জামান, মালয়েশিয়া :
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৪২ সাংবাদিক হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

মালয়েশিয়ায় সাংবাদিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় সাংবাদিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

সেভ প্রেস৪ গাজা (SP4G), মালয়েশিয়ার মিডিয়া ক্লাব, এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নের জোট কুয়ালালামপুরে মেরদেকার সামনে গাজায় অন্তত ৪২ সাংবাদিক হত্যার পাশাপাশি নিরীহ ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় ২৬টি সংবাদ সংস্থার শতাধিক সংবাদকর্মী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংস্থাটি এমন তথ্য তুলে ধরেছে। ১৯৯২ সালে সিপিজে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন কঠিন পরিস্থিতির শিকার আর কখনোই হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন লেবাননের। এ ছাড়া যুদ্ধে আরও ৯ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েলে। এ যুদ্ধে অন্তত ৪২ সাংবাদিক হত্যার ও ফিলিস্তিনের সাড়ে ১১ হাজার মানুষ নিহত হয়েছেন। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ ছাড়া নিহতদের প্রতি তিনজনের একজন নারী অথবা শিশু রয়েছেন।

ফিলিস্তিনে হামাসকে নির্মূলের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নামে সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ২৬টি সংবাদ সংস্থা। এরমধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, গেরাকান মিডিয়া মেরডেকা, ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব মালয়েশিয়া, কেলাব ওয়ার্তাওয়ান কেএল এবং সেলাঙ্গর, কেলাব মিডিয়া প্রিমা, কেলাব মিডিয়া পুত্রজায়া এবং কেলাব মিডিয়া পাহাং। এ সময় তারা গাজায় বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

SP4G প্রতিনিধি সাইরিয়ান নাফিস বলেছেন, তারা গাজা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অবশিষ্ট জনসংখ্যাকে সাহায্য করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং তাৎক্ষণিক সাহায্যের সুবিধার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি জানিয়েছেন।

আল-জাজিরার মালয়েশিয়ার ব্যুরো প্রধান বলেন, আমরা সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতির দাবিতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, আরব ও মধ্যপ্রাচ্য সাংবাদিক সমিতি এবং সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশনসহ প্রেস এসোসিয়েশনের সঙ্গে যোগ দিয়েছি। সাইরিয়ান বলেন, আমরা নিজেরাই অনিশ্চিত যে আমরা কতদিন নৃশংসতার মধ্যে বেঁচে থাকব।

মালয়েশিয়ার মিডিয়ার কণ্ঠস্বর গাজায় ইসরায়েলের সামরিক এবং সরকার কর্তৃক সাংবাদিক এবং তাদের পরিবারকে টার্গেট করে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে SP4G তার জন্য তীব্র নিন্দা জানায়।

সাইরিয়ান বলেন, রয়টার্সের ভিডিওগ্রাফার, ইসাম আবদুল্লাহ হামলায় প্রাণ হারিয়েছেন এবং ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এই ধরনের ঘটনাগুলো সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের জরুরি প্রয়োজন বলে তুলে ধরেন।

তিনি আরও বলেন, ইসরায়েল যখন অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি সমর্থন দেয় এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, তখন আমাদের এ কথা জানাতে হবে যে ইসরায়েল যা করছে, তা আমাদের মূল্যবোধের পরিপন্থি। ইসরায়েল যাতে একতরফা ও বিনা বাধায় যা খুশি তা করতে না পারে, সে জন্য এই প্রকাশ্য কঠোর প্রতিবাদ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X