কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গাজা-মিসর সীমান্ত দখলে নিতে চায় ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসরের মধ্যবর্তী সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। শনিবার (৩০ ডিসেম্বর) এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ফিলিস্তিনি উপত্যকা ও আশপাশের অঞ্চলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

নেতানিয়াহু বলেন, গাজা ও মিসরের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। একেবারে সঠিকভাবে বলতে গেলে গাজার দক্ষিণ স্টপেজ পয়েন্ট অবশ্যই ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতে হবে। এই স্টপেজ পয়েন্টটি বন্ধ করা আবশ্যক। এ ধরনের পদক্ষেপ ছাড়া গাজাকে নিরস্ত্রীকরণ করার অন্য কোনো পদক্ষেপ কার্যকর হবে না।

ফিলাডেলফি করিডোর গাজা ও মিসরের মধ্যবর্তী সীমান্তে একটি বাফার জোন। এ করিডোরটি ১৪ কিলোমিটার দীর্ঘ এবং ভূমধ্যসাগর থেকে দক্ষিণে ইসরায়েলের কেরেম শালোম সীমান্ত ক্রসিং পর্যন্ত বিস্তৃত। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলি সেনা ও বসতি প্রত্যাহারের পর এক চুক্তি অনুযায়ী এটিকে বেসামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়।

ইসরায়েলের অভিযোগ, করিডোরটি সামরিক নজরদারির বাইরে থাকায় হামাস যোদ্ধারা সহজেই এ পথ ব্যবহার করে নিজেদের অস্ত্র ও সামরিক রসদ আমদানি করে থাকে। এমনকি অঞ্চলটি ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকার সময়ও এ অঞ্চলে হামাসের সামরিক কার্যক্রমের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যেত।

এদিকে হামাসকে নির্মূলের পাশাপাশি লেবানন ও ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে আছে। ইসরায়েল তার সঠিক সময়ে বিজয় অর্জন করবে। যদি হিজবুল্লাহ হামলা অব্যাহত রাখে তাহলে তারা এমন জবাব পাবে যা স্বপ্নেও কল্পনা করেনি। একইভাবে ইরানও সমান পরিণতি ভোগ করবে বলে সতর্ক করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X