মোহাম্মদ মনিরুজ্জামান, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট বিতরণে দূতাবাসের বিশেষ উদ্যোগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি সামনে রেখে পোস্ট অফিসের পাশাপশি হাতে হাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮-২৯ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ হাইকমিশন ১৬৬ জালান বেসার, পেকান আম্পাং থেকে পাসপোর্ট ডেলিভারি দেবে। তবে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধু তারাই সরাসরি পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।

এছাড়া পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পজ মালয়েশিয়া পোস্ট অফিসের সেবাও একই সঙ্গে চালু থাকবে। যারা ইতোমধ্যে পজ মালয়েশিয়া পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করেছেন তাদের পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে।

এদিকে হাইকমিশনের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে মহামারি করোনার সময় গণজমায়েত এড়াতে দূতাবাস থেকে সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণ এবং ডেলিভারি সার্ভিস বন্ধ রেখে ডাকযোগ আবেদন গ্রহণের নিয়ম চালু হয়, যা এখনো চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X