কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা কবে জানা যাবে বুধবার

ঈদুল আজহা কবে
ছবি: কালবেলা গ্রাফিক্স

ঈদুল আজহা কবে হবে তা নির্ধারণে আগামীকাল বুধবার বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে পবিত্র ঈদুল আজহায় ১০ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন শেষ হবে। অর্থাৎ টানা ১০ দিনের ছুটিতে থাকবে সরকারি অফিস আদালত।

উপদেষ্টা পরিষদের আলোচ্যসূচিতে দেখা গেছে, ঈদুল আজহা ১১ ও ১২ জুন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ৫ থেকে ১০ জুন পর্যন্ত জনপ্রশাসনের ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি থাকবে। মাঝখানে বুধ ও বৃহস্পতিবার দুদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি।

এ বছর পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। অবশ্য এই ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

এদিকে চলতি মাসেও সরকারি চাকরিজীবীরা ১ মে (মে দিবস) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি কাটিয়েছেন। এ ছাড়া একই মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১১ মে (রোববার) বুদ্ধপূর্ণিমার ছুটি। এর আগে দুদিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ একই মাসে দুবার তিন দিন করে ছুটির সুবিধা পেলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X