কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

ঈদের তৃতীয় দিন গাজায় লাশের স্তূপ

মধ্য গাজার ধ্বংসপ্রাপ্ত একটি এলাকা। পুরোনো ছবি
মধ্য গাজার ধ্বংসপ্রাপ্ত একটি এলাকা। পুরোনো ছবি

ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক গাজার শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হয়ে গেছে। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ঈদের তৃতীয় দিন রোববারও (৮ জুন) গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে। গাজায় শুক্রবার ঈদুল আজহা পালিত হয়।

রোববার (৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে ৩৯৩ আহতকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষমতা হাসপাতালগুলোর নেই।

নতুন নিহতের ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৪,৮৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা ১,২৬,২২৭ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে। তখন থেকে ৪,৬০৩ জনকে হত্যা এবং ১৪,১৮৬ জনকে আহত করেছে তারা। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেওয়ার পর গাজায় হামলার তীব্রতা আরও বেড়েছে।

ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, গাজা সিটির বিভিন্ন এলাকায় কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনে হামলা চালানো হচ্ছে। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা … একটি বেসামরিক লোকজনভর্তি ভবন ধ্বংস করে দেওয়া অবশ্যই গণহত্যা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X