কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভে যে দোয়া পড়বেন

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া
ছবি : সংগৃহীত

অনেক মানুষ ছোট-বড় ঋণের কবলে জর্জরিত। ক্রমেই বাড়ছে ঋণের চাপ। ঋণের চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দুশ্চিন্তাও। জীবনযাপনে আয়ের তুলনায় ব্যয় বেশি হলে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ঋণ নিতে হয়। একবার ঋণের ফাঁদে পড়লে মুক্তি পাওয়া কঠিন। তবে প্রচেষ্টার পাশাপাশি কিছু দোয়া রয়েছে, যা দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি দিতে পারে।

ইসলামে এমন কিছু দোয়া আছে, যা নিয়মিত পাঠ করলে মনের অস্থিরতা কমে এবং ঋণ পরিশোধে সহায়তা মেলে। এবার তাহলে সেই সব দোয়া জেনে নেওয়া যাক-

দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া : হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যিনি ওই দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তা’আলা তার সব ঋণ ও দুশ্চিন্তা দূর করবেন।

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আঝযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল ঝুবনি ওয়া দালায়িদ-দাইনি ওয়া গালাবাতির-রিঝালি।

অর্থ: হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণভার ও মানুষজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই। (বুখারি)

ঋণ থেকে মুক্তি পেতে প্রচেষ্টা ও নিয়তের পাশাপাশি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের দুই সেজদার মধ্যে বসে মহান আল্লাহর কাছে দোয়া করা উচিত। খাঁটি মনে আল্লাহর কাছে ঋণমুক্তির আশ্রয় চাইলে ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন মহান আল্লাহ, ইনশাআল্লাহ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X