ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নুসুক কার্ড কী, হজযাত্রীদের জন্য এটি কেন বাধ্যতামূলক

নুসুক কার্ড
হজ ২০২৬ সামনে রেখে সৌদি কর্তৃপক্ষ আবারও স্পষ্ট করে জানিয়েছে, এই কার্ড ছাড়া হজ পালন কল্পনাও করা যাবে না। প্রতিটি নিবন্ধিত হজযাত্রীর জন্য এটি এখন অপরিহার্য সঙ্গী | ছবি : সংগৃহীত

হজে অংশ নিতে প্রতি বছর বিশ্বের কোটি মুসলমান ছুটে যান পবিত্র মক্কায়। এই বিশাল সমাবেশকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সৌদি আরব সরকার চালু করেছে একটি বিশেষ পরিচয়পত্র। যার নাম ‘নুসুক কার্ড’।

হজ ২০২৬ সামনে রেখে সৌদি কর্তৃপক্ষ আবারও স্পষ্ট করে জানিয়েছে, এই কার্ড ছাড়া হজ পালন কল্পনাও করা যাবে না। প্রতিটি নিবন্ধিত হজযাত্রীর জন্য এটি এখন অপরিহার্য সঙ্গী।

নুসুক কার্ড কী?

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নুসুক কার্ড হলো একটি স্মার্ট আইডি, যা হজযাত্রীর আগমন থেকে শুরু করে বিদায় পর্যন্ত বাধ্যতামূলকভাবে বহন করতে হয়।

এই কার্ডে একজন হজযাত্রীর ব্যক্তিগত তথ্য, চিকিৎসা-সংক্রান্ত তথ্য এবং আবাসন সংক্রান্ত তথ্য একত্রে সংরক্ষিত থাকে। এটি একই সঙ্গে একটি ফিজিক্যাল ও ডিজিটাল পাস হিসেবে কাজ করে।

কার্ডটির মাধ্যমে মিনায়, আরাফাতে ও মুজদালিফায় প্রবেশাধিকার নিশ্চিত হয় এবং এটি প্রমাণ করে যে, কার্ডধারী ব্যক্তি বৈধভাবে নিবন্ধিত হজযাত্রী।

কেন নুসুক কার্ড গুরুত্বপূর্ণ

সৌদি আরবে একজন হজযাত্রীর আইনি বৈধতা প্রমাণের একমাত্র মাধ্যম হলো এই নুসুক কার্ড। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং হজের বিশাল ব্যবস্থাপনায় এটি নানা কাজে লাগে—

১. কর্তৃপক্ষের দ্রুত তথ্য যাচাই এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি সহায়তা করে।

২. মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের আবাসনের ঠিকানা এতে সংরক্ষিত থাকে। ফলে কেউ পথ হারিয়ে ফেললে সহজেই তাকে নির্দিষ্ট গ্রুপে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

৩. হজযাত্রীদের জন্য নির্ধারিত বাসে ওঠা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ব্যবস্থাপনায় এটি ব্যবহৃত হয়। ৪. প্রত্যেক হজযাত্রীকে তার নির্ধারিত সার্ভিস প্রোভাইডার বা এজেন্সির সাথে সংযুক্ত রাখে এই কার্ড।

ব্যবহারের নিয়মাবলি

সৌদি আরবে প্রবেশের পর থেকে দেশ ত্যাগ পর্যন্ত সর্বক্ষণ সঙ্গে রাখতে হবে। পবিত্র স্থানগুলোতে প্রবেশ, পরিবহন ব্যবহারের সময় বা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রদর্শন করতে হবে। হারিয়ে গেলে বা দল থেকে বিচ্ছিন্ন হলে কর্তৃপক্ষ কার্ড স্ক্যান করে আবাসন ও দলের তথ্য শনাক্ত করতে পারবে।

ডিজিটাল নুসুক কার্ড

ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এর ডিজিটাল সংস্করণও ব্যবহার করা যায়। এজন্য দুটি অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে:

Nusuk অ্যাপ (সকল হজযাত্রীর জন্য)

এটি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে ‘Nusuk Card’ অপশনে গেলে ডিজিটাল কার্ড দেখা যাবে।

এ ছাড়া এতে কোরআন, নামাজের সময়সূচি, ওমরাহ পারমিট, রওদা জিয়ারত বুকিং, হোটেল ও ফ্লাইট বুকিং, মক্কা-মদিনা ভ্রমণ এবং অভিযোগ জানানোর সুবিধাও রয়েছে।

Tawakkalna অ্যাপ (সৌদি অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য)

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীরা এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল নুসুক কার্ড ব্যবহার করতে পারবেন।

কার্ড হারিয়ে গেলে করণীয়

নুসুক কার্ড হারিয়ে গেলেও হজ কার্যক্রম ব্যাহত হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে—

১. নিজের গ্রুপ লিডার বা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পুনরায় ইস্যু করা যাবে

২. Nusuk বা Tawakkalna অ্যাপের ডিজিটাল কার্ড ব্যবহার করা যাবে

৩. নিকটস্থ Nusuk Care Center-এ যোগাযোগ করা যাবে

৪. ইউনিফাইড কল সেন্টার ১৯৬৬ নম্বরে কল করা যাবে

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X