ইসলাম ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সুখী পরিবার গঠনের সহজ ২ উপায়

পরিবার
দাম্পত্য সুখের জন্য দুটি জিনিস অপরিহার্য- সবর (ধৈর্য) এবং শোকর (কৃতজ্ঞতা)। এই দুটি গুণের সমন্বয় থাকলে পারিবারিক জীবন জান্নাতি হয়ে ওঠে | ছবি : সংগৃহীত

বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন পরিবারের মুখে হাসি ফোটাতে চান, তখন তাদের একটি বড় অংশই এক অদ্ভুত সংকটের মুখোমুখি হন। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা কোরিয়া; যেখানেই আমাদের প্রবাসী ভাইয়েরা থাকুন না কেন, তাদের একটি কমন অনুযোগ হলো, ভাই, না পারি মাকে খুশি করতে, না পারি বউকে খুশি করতে।’ মায়ের কাছে গেলে বউর নামে কথা শুনতে হয়, আবার বউর কাছে গেলে মায়ের নামে অনুযোগ শুনতে হয়। এই দ্বিমুখী চাপে অনেক প্রবাসী ভাই দিশেহারা হয়ে পড়েন।

এই সমস্যার সমাধানে জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে অত্যন্ত চমৎকার ও বাস্তবসম্মত দুটি উপায় জানিয়েছেন। তার মতে, পারিবারিক জীবনে সুখী হতে হলে পুরুষকে মাঝে মাঝে কিছুটা ‘বেকুব’ বা ‘বোকা’ সাজতে হয়। কারণ সব জায়গায় চালাকি চলে না।

বোকা পুরুষ বনাম চালাক পুরুষ

পরিবারের দ্বন্দ্বে অনেক পুরুষ বোকামি করে বসেন। স্ত্রী যখন মায়ের নামে কিছু বলে, তখন তিনি স্ত্রীর সাথে ঝগড়া শুরু করেন। আবার মা যখন স্ত্রীর নামে কিছু বলে, তখন মায়ের সাথেও তর্কে লিপ্ত হন। এতে দুই পক্ষই অসন্তুষ্ট হয়।

শায়খ আহমাদুল্লাহর মতে, বুদ্ধিমান পুরুষ সেই, যে কৌশলী হতে জানে। একে তিনি নাম দিয়েছেন ‘বেকুব সাজা’। এটি মূলত এক প্রকার বুদ্ধিবৃত্তিক কৌশল যা পরিবারের ভারসাম্য রক্ষা করে।

স্ত্রীর অভিযোগ সামলানোর কৌশল

স্ত্রী যখন শাশুড়ি বা ননদের নামে অভিযোগ করে, তখন তাকে থামিয়ে দিয়ে ঝগড়া না করে বরং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করুন। আপনি বলতে পারেন, ‘আমার মা এটা বলল! শুনে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কোরআন-হাদিস যদি মাকে সম্মান করার কথা না বলত, তবে আজ আমি এর একটা বিহিত করতাম।’

এই ছোট্ট একটি কৌশলে স্ত্রীর মন শান্ত হয়ে যাবে। সে ভাববে তার স্বামী অন্তত তার কষ্টটা অনুধাবন করেছেন। যদিও সে আপনাকে অপারক বা বোকা মনে করবে, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা কমবে না।

মায়ের সামনে ছেলের ভূমিকা

একইভাবে মায়ের কাছ থেকে যখন স্ত্রীর নামে নালিশ শুনবেন, তখন মাকে বলতে পারেন, ‘মা, শরিয়তে যদি বউ পেটানো জায়েজ হতো, তবে আজ আমি হাতা গুটিয়ে নিতাম। কিন্তু রাসুল (সা.) কখনো নারীর গায়ে হাত তোলেননি।’ এতে মা ভাববেন যে, ছেলে অনেক ধার্মিক এবং কিছুটা সোজা-সরল, তাই সে কিছু করতে পারছে না। ফলে আপনার প্রতি মায়ের মহব্বতও অটুট থাকবে।

দ্বীনদারী ও পারিবারিক সুখের মূলমন্ত্র

দ্বীন আমাদের শেখায় স্বামী-স্ত্রীর মধ্যে চমৎকার বোঝাপড়া তৈরি করতে। দাম্পত্য সুখের জন্য দুটি জিনিস অপরিহার্য- সবর (ধৈর্য) এবং শোকর (কৃতজ্ঞতা)। এই দুটি গুণের সমন্বয় থাকলে পারিবারিক জীবন জান্নাতি হয়ে ওঠে। শায়খ আহমাদুল্লাহ মনে করেন, জ্ঞান-বিজ্ঞানে পশ্চিমা বিশ্ব এগিয়ে থাকলেও পারিবারিক সুখের ক্ষেত্রে আমাদের সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধ অনেক বেশি সমৃদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X