কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের জন্য সৌদি আরবের নতুন পরিকল্পনা

পবিত্র মক্কা নগরী। ছবি : এএফপি
পবিত্র মক্কা নগরী। ছবি : এএফপি

হাজিদের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। ফলে জেদ্দা থেকে পবিত্র নগরী মক্কায় যেতে আর দুর্ভোগ পোহাতে হবে না। শুক্রবার (১২ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, হাজিদের জেদ্দা থেকে মক্কার গ্রান্ড মসজিদ পর্যন্ত যাতায়াতের জন্য সৌদি আরবের জাতীয় পরিবহন সংস্থা উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে।

সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি সৌদি সংবাদমাধ্যম আখবার২৪-কে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০টি লিথিয়াম জেট, জার্মান ইলেক্ট্রিক ভার্টিকাল টেক অব অ্যান্ড ল্যান্ডিং বিমান (ইভিটিওএল) কিনতে প্রক্রিয়া শুরু করেছে। জেদ্দার কিং আবদুল আজিজ বিমান বন্দর থেকে মক্কার গ্রান্ড মসজিদের আশপাশের হাজিদের শাটলের জন্য এটি চালু করা হবে। উড়ন্ত এ ট্যাক্সিটিতে একসাথে ছয়জন যাত্রা করতে পারবেন।

আল শাহরানি বলেন, উড়ন্ত ট্যাক্সি চালানোর জন্য আইনি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে সৌদি এয়ারলাইন্স। এটি চালু হলে ওমরাহ বা পুণ্যযাত্রীদের জন্য সেবার মানেও পরিবর্তন আসবে। তবে কবে থেকে এটি চালু হবে তা তিনি স্পষ্ট জানাননি।

তিনি বলেন, সৌদি আরবে প্রথমবারের মতো এ ধরনের বিমান ব্যবহৃত হতে যাচ্ছে।

সৌদিতে গত বছর ২০ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন। এ হিসেবে পরিস্থিতি করোনার আগের সময়ে ফিরে যাওয়ার আভাস দিচ্ছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া সম্প্রতি জানান, গত বছর রেকর্ড এক দশমিক ৩৫ কোটি মানুষ ওমরা পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X