কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাফির বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিক্রিয়া হাসনাত আব্দুল্লাহর

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির হিসাবে ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে দাবি করে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এমন অপপ্রচার ও গুজব নিয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে কথা বলেন তিনি।

পোস্টে হাসনাত বলেন, ‘এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের ৪ তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। কিছুদিন আগে ছড়ানো হলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পরশু দিন শুনলাম আর্মি নাকি আমারে অ্যারেস্ট করে থানায় নিয়া গেছে।’

রাফির ৩১ কোটি টাকার বিষয়ে তিনি বলেন, ‘একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করল আর আমরা সবাই বিশ্বাস করলাম!’

হাসনাত বলেন, ‘চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই।’

তিনি বলেন, ‘শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপস করে নাই, তাদের তথ্য-প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X