দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব : হাসনাত

পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছোড়ে, আমি তার দিকে ফুল দিয়ে বুকে টেনে নেব।

শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, উপরে উঠান- তাকে কেউ টেনে ধরে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না।

এনসিপির এ নেতা বলেন, আমি দেবিদ্বারে ভেসে আসিনি, দেবিদ্বারে আমার জন্ম।

হাসনাত বলেন, আমরা জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।

প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ, পদ্মা গ্রুপের হেড অব একাউন্স অ্যান্ড ট্যাক্সেসন কামাল উদ্দিন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি শামীম কাওসার, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি লতিফ মিয়া।

আরও বক্তব্য রাখেন, মো ফখরুল ইসলাম, শাহাজান সরকার, ইউসুফপুর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি মো. আরমান, যুব শক্তি নেতা মো. আল আমিন।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X