কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

লাকী আক্তার। ছবি : সংগৃহীত
লাকী আক্তার। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘ধর্ষণবিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকী আক্তার নিহত’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি রিউমর স্ক্যানার টিমের নজরে এসেছে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণবিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে আজ (১৩ মার্চ) স্বাধীন নিউজ নামক একটি ওয়েবসাইটে ‘ধর্ষণবিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকী আক্তার নিহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকারকর্মী লাকী আক্তার আজ রাত ১২টায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রতিবেদনটিতে চিকিৎসক বা পুলিশের কোনো বক্তব্য দেওয়া হয়নি। এমনকি কোনো হাসপাতাল বা কোনো স্থানে ছুরিকাঘাত করা হয়েছে, সেটিও উল্লেখ করা হয়নি।

এ ছাড়া স্বাধীন নিউজ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট।

সুতরাং ধর্ষণবিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তার মারা যাওয়ার দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X