কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাকের উদ্দেশে আইনজীবী শিশির মনিরের পোস্ট

আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের উদ্দেশে একটি পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ইশরাকের উদ্দেশে পোস্টটি দেন তিনি।

ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘জনাব ইশরাক ভাই। দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল। আপনি জনাব সাদেক হোসেন খোকার সন্তান। আপনার কাছে আমরা আরও বেশি আশা করি। দয়া করে একটু ভেবে দেখবেন।’

এদিকে, সরকারকে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেছেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়ব না। এ অবস্থান কর্মসূচি চলবে। বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করব।’ বুধবার দুপুরে নগর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। মশক নিধন কার্যক্রম শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইশরাক এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তা বন্ধের ষড়যন্ত্র করেছেন।’

তার দাবি, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ না করে সরকার একতরফাভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনা করছে, যা আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট উপেক্ষার শামিল।’

সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, ‘সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথের আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যৌক্তিক দাবি এখনো মানা হয়নি। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, কিন্তু সরকার আবার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের অন্য দাবিগুলো দ্রুত কানে পৌঁছালেও দক্ষিণ সিটির জনগণের দাবি যেন অবান্তর! আমাদের মানুষই মনে করে না তারা। এমন অবজ্ঞা গণতন্ত্রে চলে না।’

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X