কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ইশরাক

মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা
মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে চলমান টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

মশক নিধন কার্যক্রম শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইশরাক সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমরা আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তা বন্ধের ষড়যন্ত্র করেছেন।’

তার দাবি, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো যোগাযোগ না করে সরকার একতরফাভাবে প্রশাসক দিয়ে নগর পরিচালনা করছে, যা আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট উপেক্ষার শামিল।’

সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, ‘সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথের আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের যৌক্তিক দাবি এখনো মানা হয়নি। জনগণের ভোগান্তির কথা ভেবে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, কিন্তু সরকার আবার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের অন্য দাবিগুলো দ্রুত কানে পৌঁছালেও দক্ষিণ সিটির জনগণের দাবি যেন অবান্তর! আমাদের মানুষই মনে করে না তারা। এমন অবজ্ঞা গণতন্ত্রে চলে না।’

স্থানীয় সরকার উপদেষ্টা ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ইশরাক বলেন, আসিফ মাহমুদ গাজীপুরে ২০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত, এমন অভিযোগ রয়েছে। দুদক যদি তদন্ত না করে, তাহলে আমরা ধরে নেবো-সরকারই এসব দুর্নীতির পৃষ্ঠপোষক।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইশরাক বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বো না। এই অবস্থান কর্মসূচি চলবে। বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করবো।’

তিনি আরও বলেন, ‘সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন নয়, আমাদের হেয় করা। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যাতে জনগণের সামনে আমাদের প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু জনগণ জানে কারা তাদের পাশে আছে।’

আগামী বৃহস্পতিবার (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান ইশরাক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মশিউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X