ডাকসু নির্বাচন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি অ্যালামনাই পরিচয়ে পর্যবেক্ষক কার্ড পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থী 

শোয়াইব রহমানের ফেসবুকে পোস্ট করা ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক কার্ড। ছবি : সংগৃহীত
শোয়াইব রহমানের ফেসবুকে পোস্ট করা ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক কার্ড। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের কার্ড পেয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা।

সরেজমিনে জানা গেছে, মো. শোয়াইব রহমান নামের ওই শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অনার্স ২০২১-২২ সেশনের তৃতীয় বর্ষে পড়ছেন। অথচ তার হাতে থাকা পর্যবেক্ষক কার্ডে পরিচয় দেওয়া হয়েছে ‘সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ হিসেবে।

শোয়াইব রহমানের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ডিইউএএ নিউজ -এর স্টাফ রিপোর্টার। তবে তিনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, নিয়ম অনুযায়ী কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য। সেখানে অন্য প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী কীভাবে সেই পরিচয়ে পর্যবেক্ষকের কার্ড পেলেন, তা খতিয়ে দেখা জরুরি। তাদের দাবি, ‘ডাকসু নির্বাচন দেশের শিক্ষার্থীদের কাছে একটি ঐতিহাসিক প্রক্রিয়া। সেখানে বহিরাগতকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া শুধু নিয়ম ভঙ্গই নয়, বরং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে।’

এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে সমালোচনার মুখে শোয়াইব রহমান বলেন, ‘ওটা একটা মিস্টেক হয়ে গেছে। প্রেসের কার্ডের পরিবর্তে ভুলবশত অ্যালামনাই কার্ডে আমার নাম ও ছবি বসানো হয়েছিল। আমিও তাড়াহুড়োয় বিষয়টা চেক না করেই পোস্ট করে দিই। পরে আমাকে যখন ফোনে বিষয়টি জানানো হয়, তখন কার্ড সংশোধন করা হয়েছে।’

এ ঘটনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা’ আখ্যা দিয়ে অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X