কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন নিয়ে রিজভী

ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে- এটা চাপা দেবেন কীভাবে?

রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি। তিনি অভিযোগ করেন, যেসব অনিয়ম বা সমস্যার কথা উঠেছে, প্রশাসন সেগুলোর কোনো প্রতিক্রিয়া দেয়নি।

তিনি বলেন, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে- এটি কীভাবে চাপা দেওয়া হবে? তিনি বলেন, ডাকসু নির্বাচনকে নিয়ে কোনো বিরোধ নেই, তবে অসমতল মাঠে নির্বাচন করিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন। তিনি আরও অভিযোগ করেন, কোনো ব্যক্তির উদ্দেশ্য সিদ্ধির জন্য একপক্ষীয়ভাবে নির্বাচন পরিচালিত হয়েছে।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, সকলের আশা থাকে যে বর্তমান সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি নির্দিষ্ট শ্রেণি অসৎ কর্মকাণ্ড চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের এসব কর্মকাণ্ডে নজর রাখা উচিত ছিল। এ প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা বিভিন্ন কৌশলে মানুষের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে সরাতে সক্ষম হয়েছি, তবে সামনে এখনো নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে। নির্বাচনে বিভেদ ভুলে সকলকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X