কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষা করব’

নুরুল ইসলাম সাদ্দাম। পুরোনো ছবি
নুরুল ইসলাম সাদ্দাম। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। রাত থেকেই শিবিরের জয়জয়কার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর মধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করবেন বলে জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে সাদ্দাম বলেন, ‘মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি। যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সর্বোপরি, ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে-বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এদিকে ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X