বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কেমন ছিল জিৎ-কোয়েলের সম্পর্ক?

কোয়েল মল্লিক ও জিৎ । ছবি : সংগৃহীত
কোয়েল মল্লিক ও জিৎ । ছবি : সংগৃহীত

টালিউডের হিট জুটি মানেই কোয়েল মল্লিক আর জিৎ। দর্শকের কাছে এই জুটির জনপ্রিয়তা এক অন্য উচ্চতায়। একের পর এক ব্লকবাস্টার ছবির মধ্য দিয়ে তারা একসময় ঝড় তুলেছিলেন সিনেপাড়ায়। ‘নাটের গুরু’ দিয়ে শুরু হওয়া এই যাত্রা দর্শকদের হৃদয়ে তৈরি করেছিল বিশেষ জায়গা। কিন্তু পর্দার বাইরে তাদের সম্পর্ক কেমন? এই প্রশ্নে একবার মুখ খুলেছিলেন দুই তারকাই।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তাদের প্রশ্ন করা হয়, পর্দার পেছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন? এ বিষয়ে জিৎ জানিয়েছিলেন, কোয়েল তার পারিবারিক বন্ধু। কোয়েলের সঙ্গে জিতের সম্পর্ক তাই বেশ মজবুত। তাদের মধ্যে কখনো কোনো সমস্যা তৈরি হয় না। উল্টে কোয়েলের সঙ্গে তিনি বেশ সহজ, সে কথাই জানিয়েছিলেন নায়িকা।

পাশাপাশি জিৎ আরও জানিয়েছিলেন, সেটে সর্বক্ষণ কোয়েলের সঙ্গে মজা-ঠাট্টা করেই কাটিয়ে দেওয়া যায়।

তবে ‘যদি কখনো কোয়েল কোনো ভুল করেন?’ এই প্রশ্নের উত্তর জিৎ বলেছিলেন, এমনটা হয় না। যদি হয় তবে তিনি প্রকাশ্যে কিছুই বলবেন না। তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ব্যক্তিগত আলোচনার স্তরেই রাখবেন সেই সমস্যাকে।

অন্যদিকে কোয়েলের কথায় তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করেন জিতের সঙ্গে। তাদের মধ্যে থাকা সহজ বন্ধুত্ব কাজের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। তার কাছে জিৎ হলেন জ্ঞানেরগুরু। ‘নাটের গুরু’ থেকে তাদের সফর শুরু হলেও তার কাছে জিৎ এটাই। কোয়েলের কথায় জিৎ সবই জানেন।

জিৎ-এর সঙ্গে তার মুক্তি প্রাপ্ত সবশেষ ছবি হলো ‘শেষ থেকে শুরু’। এই ছবিও বক্স অফিসে ভালো ফল করে। যদিও তারপর থেকে জিতের সঙ্গে কোনো ছবির ঘোষণা করেননি তিনি। কোয়েল মল্লিক টলিপাড়ায় এখন বেশ বাছাই করেই কাজ করছেন। অন্যদিকে জিৎও রয়েছেন বিরতিতে, সকলেই এখন মুখিয়ে কবে কামব্যাক করবে এই জুটি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X